আনিসুজ্জামান, কটিয়াদী, কিশোরগঞ্জ : মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যকে আবারও বাস্তবে রূপ দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের এক পরিশ্রমী, সংগ্রামী ভাই—ইসমাইল হোসেন। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে তিনি স্বপ্ন দেখেছিলেন নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারের মুখে হাসি ফোটানোর।সেই স্বপ্ন যেন থেমে না যায়—এই প্রত্যয়ে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নিতে একটি টমটম (ইজিবাইক) ক্রয়ের জন্য কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে প্রদান করা হয়েছে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা আর্থিক অনুদান।
আবেগঘন এই মুহূর্তে তার হাতে সহায়তার এই উপহার তুলে দেন—
অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জেলা শূরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কটিয়াদী উপজেলা শাখা মাওলানা শফিকুল ইসলাম মোড়ল,সাবেক ভাইস চেয়ারম্যান, কটিয়াদী উপজেলা পরিষদ এবং কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী।এ সময় স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তাদের এই সহযোগিতা যেন শুধু অর্থের সহায়তা নয়—বরং একটি নতুন জীবনের দরজা খুলে দেওয়ার অনুপ্রেরণা।হয়তো এই ছোট্ট সহায়তাই বদলে দেবে একটি পরিবারের ভাগ্য, এনে দেবে স্বস্তির নিঃশ্বাস, স্বপ্ন দেখার নতুন সাহস।
আসুন, আমরা সবাই এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসি—কারণ একটি সহানুভূতির হাতই পারে একটি জীবন বদলে দিতে।

