swadhinshomoy
08th Apr 2026 5:30 pm | অনলাইন সংস্করণ Print
মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা হেছে ১৩২ বোতল ফেয়ারডিল সহ ৩ জন নারী মাদককারবারিকে হাতে নাতে গ্রেফতার।
৫ এপ্রিল বিকালে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটের আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ১৩২ বোতল ফেয়ারডিল জব্দসহ ৩ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেন।
মাদক নির্মুল না হওয়া প্রর্যন্ত র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

