• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু 

     swadhinshomoy 
    20th Apr 2026 3:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জ জেলায় সারা দেশের ন্যায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় হামের উপসর্গ নিয়ে ১২৫ জন রোগী ভর্তি রয়েছেন এবং এর মধ্যে ৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ২৬ হাজার শিশুকে হাম—রুবেলার টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে হামের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এবং সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদান করার আহ্বান জানিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930