• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে হস্তান্তর হয়েছে 

     Md Mokter Hossain 
    21st Jul 2026 5:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে।

    ২১ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায় বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মিলনায়তনে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুমা খাতুন।

    ২০২২ সালে জিওবি-আইডিবি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বীরগঞ্জ পৌর শহরের ময়লা আবর্জনা প্রসেসের জন্য বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার কেন্না কান্দরে প্রায় ১১ কোটি টাকা ব্যায় ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন (ময়লা গাড্ডা) নির্মান কাজ শুরু করেন।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে বীরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ সবুর হোসেন মন্ডল বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন এর কাছে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন এর কাজ সমাপ্ত হওয়ার পর অদ্য হস্তান্তর করেন।

    এ সময় উপস্থিত ছিলেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা এলজিডি প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জনসাস্থ্যের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুনিয়ার জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুর জব্বার সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এর আগে কর্মকর্তা ও নেতৃবৃন্দ ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন টির বিভিন্ন দিক ঘুরে পরিদর্শন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031