• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈরের দ্বারাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টির মাঠ বছরের অন্তত ছয় মাসই থাকে পানির নিচে 

     swadhinshomoy 
    14th Sep 2025 4:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    নাজমুল কবীর,রাজৈর-মাদারীপুর:

    মাদারিপুর জেলার রাজৈর উপজেলাধীন বদরপাশা ইউনিয়নের অতি পরিচিত ৩৬ নং চরকান্দি দ্বারাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টির সামনের মাঠ বছরের অন্তত ছয় মাসই পানির নিচে থাকে।যার ফলে বিদ্যালয়টিতে পড়ুয়া কোমলমতি শিশুদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। কিছু সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হলেও সিংহভাগই অনুপস্থিত থেকে যায়।এর ফলে প্রথমিক শিক্ষার কাঙ্খিত লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছে অন্তত তিনটি গ্রামের শিশুরা। স্থানীয় জনগণের সাথে কথা বলে জানাযায়, বিদ্যালয়টি ১৯৪৮ সালে ৬২ শতক জায়গার উপর স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানটি গড়তে অগ্রজদের বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখান থেকে হাজার হাজর শিক্ষার্থী পড়াশুনা করে উচ্চ শিক্ষিত হয়ে দেশ বিদেশে সুনাম বৃদ্ধি করে চলছে। কিন্তু সেই বিদ্যাপিঠ সময়ের সাথে পাল্লায় টিকতে না পেরে পিছিয়ে পড়ছে। তুলনামূলক শিক্ষার্থী সংখ্যা কমতে শুরু করছে। এর প্রথম এবং প্রধান কারন হলো এর জলাবদ্ধতা। বাংলা আষাঢ় মাস থেকে অন্তত কার্তিক মাস পর্যন্ত এর মাঠে অর্থাৎ বিদ্যালয়টির চারপাশে বৃষ্টির পানি জমে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় হঠাৎ দেখলে এটাকে একটা পুকুর বলে মনে হবে। এলাকাবাসী জানান বিদ্যালয়টির মাঠ আশে-পাশের তুলনায় নিচু হওয়ায়, এর চারপাশে বাড়িঘর গুলো পাল্লা দিয়ে উচু হলেও এখানে সরকার তাল মিলাতে পারেনি। অনেকদিন যাবৎ এই মাঠে বালু বা মাটি ফেলা হয়নি। ফল স্বরুপ ধীরে ধীরে মাঠটি এমন নিচু হয়ে গিয়াছে যেন পুকুরে। যার ফলে কোমলমতি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। তাছাড়া ছোট বাচ্চাদের এই পুকুরে ডুবে মরার শংকাও দেখা দিয়েছে।শিশুদের পঁচা পানিতে খেলাধুলার কথাও জানা যায়। ফলে বহু শিক্ষার্থীদের গায়ে দেখা দিয়েছে ঘা পাঁচড়া সহ ফুসকুড়ি যা তাদের জীবনের জন্য হুমকি।
    আরো জানাযায় কিছু বাচ্চা এই পুকুরে নেমে আর উঠতেই চায়না যার কারণে প্রতিদিন বাচ্চাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় ঘা হয় জ্বর শর্দীতে আক্রান্ত হয়। এই পুকুরের মাছ শিকারের জন্য নাজাত,আয়াত,জেবা,জায়েদ,তাসওয়ার নামক কিছু শিক্ষার্থী এখানে সারাদিনই থাকে।এই বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব তাপস কুমার সরকারের সাথে কথা হলে তিনি জানান,এই পানির কারনে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদেরও সমস্যা হচ্ছে।
    এছাড়া এলাকায় দেখা দিয়েছে মশার উপদ্রপ। বিদ্যালয় আওয়ারে মশার কারনে আমাদের খুব কষ্ট হয়,আমরা ডেঙ্গু র আতঙ্কে থাকি। আমি মাননীয় রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের নিকট কয়েক বার লিখিত আবেদন করেছি কিন্তু এখনো কোন সুরাহা হয়নি। তিনি আশা করেন হয়তো দ্রুতই মাঠটি বালু ভরাটের কাজ শুরু হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930