মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধি:
উল্লেখ্য: ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সদর উপজেলা মসজিদের খতিব এবং ইসলামী ঐক্যজোট জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মো. আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা দায় স্বীকার করেছেন তার ছেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার নিজ বাসভবনে এই মর্মা’ন্তিক ঘটনা ঘটে।
জানা যায়, তার বড়ো ছেলে মোঃ রেদোয়ান পিতা মাওলানা আমিনুল হক নোমানী বাড়িতে ঢুকার পরে এলো’পাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ছেলে পিছন দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে এ তথ্য বেরিয়ে আসে।
গুরু’তর র’ক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উ’দ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানা পুলিশ কর্তৃক আ’ট’ক হওয়ার পর নোমানীর বড়ো ছেলে মো. রেদওয়ান এই হত্যার দায় স্বীকার করেছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশের প্রেস ব্রিফিং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে, জেলা পুলিশ জানায় হত্যা কাণ্ডের মুল ঘটনা কি কারনে সং’ঘটিত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
আরও জিজ্ঞাসা বাদে মুল রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশ আশাবাদী ।

