• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • “ঢাকা–পাথরঘাটা মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা” 

     swadhinshomoy 
    09th Oct 2025 9:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সিরাজুল ইসলাম রনি.ঝালকাঠি জেলা প্রতিনিধি:

    ঢাকা–পাথরঘাটা মহাসড়কের ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার থেকে শুরু করে উপজেলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে পরিণত এই সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়ছেন চালক ও যাত্রীরা।

    স্থানীয়দের অভিযোগ, এ সড়ক দিয়ে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে মালামাল পরিবহন চলাচল করে। আমুয়া, কচুয়া ও আশপাশের ইউনিয়নের হাজারও মানুষ উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চালক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।

    দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে।
    রিকশা–ভ্যান চালক ও বাসচালকরা জানান, খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচলের সময় যাত্রীদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে। আমুয়া বাজারের ব্যবসায়ী মো. সোহেল বলেন, “রাস্তায় খানাখন্দে ভরা থাকায় ব্যবসা-বাণিজ্য করতে সমস্যা হচ্ছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “সড়কের বর্তমান দুরবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, “বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জানানো হয়েছে। শীঘ্রই সংস্কারের কাজ শুরু করা হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031