• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্বামীকে খাবার আনতে পাঠিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, যৌথবাহিনীর এক অভিযানে দুই ধর্ষক গ্রেফতার 

     swadhinshomoy 
    10th Oct 2025 12:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টারঃ

    দেবিদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, যৌথবাহিনীর অভিযানে দুই ধর্ষক গ্রেফতার দেবিদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, যৌথবাহিনীর অভিযানে দুই ধর্ষক গ্রেফতার

    কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় এক স্বামীকে খাবার আনতে পাঠিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর এক যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছেন।

    গ্রেফতারকৃতরা হলেন, চান্দিনা পৌরসভার বেলাশর গ্রামের মৃত মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ আবুল কালাম (৩০) এবং দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ আমির হোসেন রাজু (২৯)।

    পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে চান্দিনা সেনা ক্যাম্পের একদল সেনাসদস্য ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে চান্দিনা ও দেবিদ্বারের নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ধর্ষিতার স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন মাস আগে ভিক্টিমের (১৬) সঙ্গে তার স্বামীর (২৫) বিয়ে হয়। গ্রেফতারকৃত রাজু ছিলেন ভিক্টিমের স্বামীর পরিচিত। একসময় একটি মামলায় রাজু জামিন পেতে তাকে সহায়তা করেছিলেন। পরে রাজু তাদের জন্য দেবিদ্বার উপজেলার সানানগর এলাকার আবুল বাশারের বাড়িতে একটি ভাড়া বাসা ঠিক করে দেন। রাজু ও তার বন্ধু কালাম প্রায়ই ওই বাসায় আসা–যাওয়া করতেন।

    এজাহারে বলা হয়, গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে প্রথমে বন্ধু কালাম গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। তাই পরের দিন ২ অক্টোবর রাতে মোঃ রাজু ও কালাম একত্রে ওই বন্ধুর আবার বাসায় আসে। তখন তাদের বন্ধু গৃহবধূর স্বামীকে খাবার আনতে চান্দিনা সদরে পাঠিয়ে দেয়। স্বামী বাইরে চলে গেলে, ওই দুই বন্ধু জোরপূর্বক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। লজ্জা ও ভয় থেকে প্রথমে ভিক্টিম ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে বান্ধবীর সহায়তায় ৪ অক্টোবর সে চান্দিনা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে।

    দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মঈনুদ্দিন আহমেদ বলেন, “অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।”

    এ ঘটনার পর দেবিদ্বার ও চান্দিনা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন স্থানীয়রা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এ ধরনের পাশবিক ঘটনা সমাজের জন্য কলঙ্ক। প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় হলেও, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলেই এমন অপরাধ কমবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031