• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক 

     swadhinshomoy 
    13th Oct 2025 3:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, প্রতিনিধি:

    হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এর নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ।

    অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

    অভিযানে উপস্থিত থাকা সাব-ইন্সপেক্টর (এসআই) মৃদুল বলেন,

    “এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা সব সময় সহযোগিতা করে যাব।”

    আটককৃতরা হলেন —
    উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩),
    নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের
    শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১),
    পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩),
    মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাই; পুত্র আব্দুল করিম জুনেদ (১৯)
    কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলী; পুত্র মো. ইউসুফ (২৩)
    হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২) দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২) দেউন্দি মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩) কাঠালবাড়ি, বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।
    অভিযানে ২দুই টি ট্টাক্টর জব্দ করা হয়।
    ূউপজেলার নির্বাহী অফিসার জানান, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031