• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেই চাকরির আবেদনপত্র বিক্রি হলো ৩ কোটিতে! 

     swadhinshomoy 
    04th Aug 2021 10:48 am  |  অনলাইন সংস্করণ Print

    জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে। যেখানে তিনি নিজেই নাম, ঠিকানা, বয়স, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় বিষয় লিখেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে ১৯৭৩ সালে চাকরির জন্য একটি কোম্পানিতে আবেদন করেছিলেন তিনি। স্টিভ জবসের জীবনে প্রথম এবং শেষ চাকরির আবেদনপত্র বলে কথা! ১৯৭৪ সালে তিনি ভিডিও গেম ডিজাইনার হিসাবে প্রথম চাকরিতে যোগ দেন। আবেদনপত্রটি এখনো খুব ভালো অবস্থাতেই রয়েছে। স্টিভ জবস এখন ধনীদের শীর্ষ তালিকায় থাকলেও একসময় তাকেও চাকরির জন্য ঘুরতে হয়েছিল। এই আবেদনপত্র এর আগেও নিলাম হয়েছিল। ২০১৭ সালে ১৮ হাজার ৭৫০ ডলারে, ২০১৮ সালে ১ লাখ ৭৪ হাজার ৭৫৭ ডলারে, সবশেষে ২০২১ সালের মার্চে ২ লাখ ২২ হাজার ৪০০ ডলারে নিলাম হয়। ১৯৭৬ সালে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক সেই চাকরি ছেড়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2021
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031