• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • একটানা ৪২ কিমি নদী সাঁতরে তাক লাগালেন পল্লী চিকিৎসক 

     swadhinshomoy 
    04th Aug 2021 1:37 am  |  অনলাইন সংস্করণ Print

    নরসিংদীতে একটানা ৪২ কিলোমিটার নদী সাঁতরে তাক লাগিয়ে দিয়েছেন বকুল সিদ্দিকী নামের এক পল্লী চিকিৎসক। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা সাঁতার কেটেছেন তিনি।

    কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী হয়ে নরসিংদীর রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরা বাজারঘাট পর্যন্ত বিরতিহীনভাবে ৪২ কিলোমিটার সাঁতার কেটেছেন বকুল সিদ্দিকী।

    জানা যায়, বকুল সিদ্দিকী নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের ডা. সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। বকুল সিদ্দিকী গত বছরের ২৩ আগস্ট টানা ৪ ঘণ্টায় সাঁতার দিয়ে ১৫ কিলোমিটার উত্তাল মেঘনা পাড়ি দেন। এর পর স্থানীয়দের পক্ষ থেকে ১ লাখ টাকাও পুরস্কার জিতে নেন তিনি।

    এ বছর ব্যক্তিগতভাবে পূর্ব ঘোষণা দিয়ে ভৈরব বাজারের পাশ থেকে রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরাঘাটে ৪২ কিলোমিটার টানা সাঁতরে পার হন। ভোর ৫টায় শুরু হওয়া এই যাত্রা শেষ হয় দুপুর ১২টায়। এর পর স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    বকুল সিদ্দিকী বলেন, নদীপথে সাঁতারের পূর্বের সব রেকর্ড ভাঙতে চাই। আগামীতে নদীপথে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার ইচ্ছা রয়েছে। মনের আনন্দেই আমি এই কাজটা করে থাকি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2021
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031