• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাটের প্রতিপক্ষের হামলায় নিহত-১ 

     swadhinshomoy 
    02nd Mar 2026 2:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধিঃ
    বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রবিবার (০১মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
    নিহত আরিফুল ইসলাম শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে রবিবার রাতে একদল প্রতিপক্ষের লোক আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
    ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
    শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামীর কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ছাত্রদল কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। আরিফুল ইসলামকে ঘরের ভেতর আটকে নির্মমভাবে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
    তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
    শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031