swadhinshomoy
02nd Mar 2026 2:58 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক নির্যাতন প্রতিরোধশীল বাংলাদেশ-এর কমলনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির তালিকা হস্তান্তর করা হয়েছে।
রোববার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ-এর কাছে আনুষ্ঠানিকভাবে কমিটির তালিকা জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি মোঃ জাহিদ হোসেন,
সাধারণ সম্পাদক কবির হোসেন রাকিব
এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির শাহ।
নবগঠিত কমিটির মাধ্যমে কমলনগর উপজেলায় সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার সুরক্ষা এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

