swadhinshomoy
12th Aug 2025 11:41 am | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “আউটকাম বেইজড এডুকেশন-১” শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট (মঙ্গলবার) ২০২৫ খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত ট্রেইনিং-এ প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে কী-নোট স্পীকার ছিলেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। ট্রেইনিং-এ স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সঞ্চালনা করেন আইকিউএসি’ও সেকশন অফিসার জনাব মো: ইমরান হোসেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

