swadhinshomoy
13th Aug 2025 4:35 am | অনলাইন সংস্করণ Print
এস এম সানি,আশুলিয়া প্রতিনিধিঃ
তারিখ: ১২ আগষ্ট ২০২৫ইং রোজ: মঙ্গলবার ,বাদ আছর।
তারিখ: ১২ আগষ্ট ২০২৫ইং রোজ: মঙ্গলবার ,বাদ আছর।
আশুলিয়া থানার বাইপাইল থেকে ইউনিক রোড হয়ে গাজিরচট এলাকায় গনসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রধান মেহমান: অধ্যক্ষ মাওঃ মোঃ আফজাল হোসাইন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারী জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা-১৯
সভাপতিঃ অধ্যক্ষ মোঃ বশির আহমেদ জেলা মজলিশে শুরা সদস্য ও আমীর- আশুলিয়া থানা, চেয়ারম্যান পদপ্রার্থী স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ।
পরিচালনায় ছিলেন মাওলানা আল আমিন খান,স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আমীর।
আজকের গণসংযোগে অধ্যক্ষ আফজাল হোসাইন, ব্যবসায়ি এবং জনসাধারণের মাঝে দাঁড়িপাল্লা মার্কার সাথে থেকে সম্মৃদ্ধশীল দেশ গড়ার জন্য দল মত নির্বিশেষে সবাইকে জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করার আহবান জানান। মাগরিবের নামাজের পরে গাজিরচট মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ।এই দেশে নামাজের আইন প্রতিষ্ঠিত নেই। জামায়াতে ইসলামীকে যদি সেবক হিসেবে দেশের মানুষ গ্রহন করে,তাহলে কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে এবং নামাজ বাধ্যতামুলক করবে ইনশাআল্লাহ। গণসংযোগ শেষে গাজিরচট মুন্সিপাড়া দারুলউলুম এতিমখানার মুহতামিম মুফতী মাওলানা ওমর ফারুক হাফিঃ সাথে মত বিনিময় করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

