• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত 

     swadhinshomoy 
    13th Aug 2025 4:27 am  |  অনলাইন সংস্করণ Print

    মো: কামরুজ্জামান ,সাতক্ষীরা

    সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
    সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমির জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান, শহর যুব বিভাগের সভাপতি আবু তালেব, সদর যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।সভায় বক্তারা বলেন, জাতীয় জীবনে যুব সমাজের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশের মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। ইতিহাস প্রমাণ করে, বিশ্বে বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে যুব সমাজ অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ জাতি গঠনে যুব শক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
    আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‍্যালি বের হয়ে নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়, নারকেলতলা মোড় হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31