swadhinshomoy
13th Aug 2025 2:00 pm | অনলাইন সংস্করণ Print
আনিসুজ্জামান,কটিয়াদী, কিশোরগঞ্জঃ
(১৩আগস্ট,বুধবার) – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুবুল আলম এর সাথে তাঁর সচিবালয়ের অফিসে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী। জামায়াত নেতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থায় ক্রীড়া সামগ্রী প্রদানের জন্য অনুরোধ করেন। সচিব মহোদয় লিখিত আবেদন করতে পরামর্শ দেন। সাক্ষাতের সময় তার সঙ্গে ছিলেন আদ্বীপ মিডিয়া সেন্টারের এমডি মোশতাক আহমদ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

