swadhinshomoy
13th Aug 2025 1:30 pm | অনলাইন সংস্করণ Print
মো: আল আমিন গাজী নগর প্রতিনিধি:
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভাঙনরোধে বাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ অপসারণ শুরু করেছে পাউবো কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২আগস্ট) উপকূলীয় শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে বেড়িবাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার কর্মকর্তারা।
অভিযানকালে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মোহাঃ ইমরান সরদার, উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

