• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকায় শিল্পবর্জ্যে ফসলি জমি নষ্ট, ইউএনওর হস্তক্ষেপে আশার আলো 

     swadhinshomoy 
    13th Aug 2025 12:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    সজীব আহমে্‌দ,ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ

    ভালুকা (ময়মনসিংহ): শিল্প কারখানার বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভালুকা উপজেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ শুনানির আয়োজন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল আল মাহমুদ সরাসরি ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন এবং তাঁদের বক্তব্য শুনেছেন।

    জানা গেছে, উপজেলার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল, হ্যারি ফ্যাশন লিমিটেড এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী এলাকার কৃষি জমিতে ফেলা হচ্ছিল। এর ফলে বহু কৃষকের মূল্যবান ফসলি জমি নষ্ট হয়ে গেছে। জমির উর্বরতা কমে যাওয়ায় ফসল উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে, যা কৃষকদের জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

    দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কৃষকরা প্রতিকারের জন্য বিভিন্ন জায়গায় আবেদন জানাচ্ছিলেন। অবশেষে উপজেলা পরিষদের উদ্যোগে এই সমস্যার সমাধানে একটি শুনানির আয়োজন করা হয়। শুনানিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাঁদের ক্ষতির পরিমাণ এবং দুর্ভোগের কথা ইউএনওর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। ইউএনও হাসান আব্দুল আল মাহমুদ মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং ক্ষতিপূরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    শুনানি শেষে ইউএনও জানান, কৃষকদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    তিনি আরও জানান, এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী ২৭ তারিখে অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই শুনানির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন এবং শিল্প বর্জ্যের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হবে। কৃষকদের মধ্যে এখন আশার আলো দেখা যাচ্ছে, কারণ উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ তাঁদের দীর্ঘদিনের সমস্যার একটি সুষ্ঠু সমাধানের পথ খুলে দিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31