• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘাইছড়িতে সেনাবাহিনীর ত্রাণ ও নগদ অর্থ বিতরণ 

     swadhinshomoy 
    14th Aug 2025 10:24 am  |  অনলাইন সংস্করণ Print

    ‎নোমাইনুল ইসলাম,‎বাঘাইছড়ি প্রতিনিধিঃ

    রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী ও মসজিদ,মন্দির, অসুস্থ এবং অসহায়ত্ব দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আর্থ মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।‎
    ‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দী হতদরিদ্র-দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মসজিদ, মন্দির, চিকিৎসা এবং বাসস্হান নির্মানের জন্য নগদ অর্থ বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।

    ‎এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন এর ভারপাপ্ত উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ ও ক্যাপ্টেন মোঃ তাজরিয়ান ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

    ‎ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন জোন কমান্ডার বাঘাইহাট জোন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31