swadhinshomoy
14th Aug 2025 9:49 am | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম প্রতিনিধিঃ
কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করেই চট্টগ্রামের পেঁয়াজ রসুনের বাজারে অগ্নি মূর্তি ধারণ করেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এসব নিত্য পণ্য।
নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায় গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে বেড়েছে ৪০ টাকা। আর রসুন কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকা করে। গত ১০ দিন আগেও খুচরা বাজারগুলোতে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫০ থেকে ৬০ টাকায় এখন যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। রসুনের বাজার গত সপ্তাহে কেজি প্রতি ১২০ টাকা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকা কেজি প্রতি। কোনরকম ঘোষণা ছাড়াই এসব নিত্য পণ্যের দাম বাড়াতে জনজীবনে না বিশ্বাস উঠেছে। হতাশা গ্রস্ত হয়ে ক্রেতারা বলেন অসাধু ব্যবসায়ীরা নিয়ম বহির্ভূত নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় যে যেমন ইচ্ছা করে দাম বাড়াচ্ছে পণ্যের।
চট্টগ্রামের পাইকারি আড়ত খাতুনগঞ্জ পরিদর্শনে দেখা যায় আড়তদাররা আড়ত শূন্য করে রেখেছে পেঁয়াজের গোডাউন গুলো। অনেক পেঁয়াজ ব্যবসায়ীর দাবি আমদানি কম হওয়াতে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। অনেকের অভিযোগ আড়তের মালিকরা অবৈধভাবে অন্য গোডাউনে পেঁয়াজ সরিয়ে রেখে বাজারে সংকট দেখিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। বাজারে এখনো সিন্ডিকেট কাজ করতেছে বলে নেতা সাধারণের অভিযোগ।
বাজারে পেঁয়াজের সংকট না থাকলেও অদৃশ্য কারণে তার দাম বেড়ে যাওয়ার কারণ খুঁজে বের করার জন্য সাধারণ ক্রেতাদের আহ্বান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায় সিন্ডিকেট ভাঙার জন্য তারা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছে প্রতিনিয়ত।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

