• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেন্দুয়া গাঁজা সেবনের অপরাধে ৩ জনের অর্থ ও কারাদন্ড 

     swadhinshomoy 
    14th Aug 2025 7:38 am  |  অনলাইন সংস্করণ Print

    মাজহারুল ইসলাম উজ্জ্বল,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

    নেত্রকোণার কেন্দুয়ায় গাঁজা সেবনের অপরাধে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৩ জনকে আটক নিশ্চত করেছে স্থানীয় প্রশাসন।

    বুধবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে রামপুর বাজার ও ৪টার দিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন দলপা ইউনিয়ন শ্রমিক দল নেতা আল আমিন (৪৯) তিনি দলপা রামনগর গ্রামের বাসিন্দা মৃত পশর আলীর সন্তান, অপরদিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আরাধন মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৬৫) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে শাকীল (২৪) কে গাঁজা সেবনের সময় হাতে নাতে আটক করেন।

    অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ইনচার্জ) আল আমিন। অভিযানে গাজাঁসহ সেবনের সরঞ্জামাদি যেমন, কলকি, কাটনি, তামাকপাতা, উদ্ধার করেন।

    উদ্ধারের পর আটককৃত ৩ জনকে
    মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮/ ৩৬ (৫) দ্বারা অনুযায়ী অর্থদন্ড সহ ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31