• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামে বিদেশি ফলের বাজার চড়া। সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। 

     swadhinshomoy 
    16th Aug 2025 7:25 am  |  অনলাইন সংস্করণ Print
    মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম প্রতিনিধিঃ

    চট্টগ্রামে বিদেশি ফলের অতিরিক্ত মূল্যের কারণে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ইচ্ছে থাকলেও অনেকের পরিবারে বিদেশী ফল জোটে না।

     নগরীর বিভিন্ন বাজার পরিদর্শনে দেখা যায় আঙ্গুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায়। আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ টাকায়। মালটা প্রতি কেজি চারশো টাকা। আনার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। নাশপাতি প্রতি কেজি ৫০০ টাকা। অন্যান্য বিদেশি ফলগুলো কিনতে হচ্ছে অতিরিক্ত মূল্য দিয়ে। আমদানি করস অনেক বেশি দেখিয়ে ফল বিক্রেতারা বলছেন দেশের বাইরে থেকে যেসব ফল বাংলাদেশে আসে কাস্টমস কর্তৃপক্ষকে অতিরিক্ত টাকা দিয়ে তা বের করে আনতে হয়। তাই আনার পর এটার খরচ বেশি হওয়ার কারণে বাজারে চড়া দামে বিক্রি করতে হয়। গরিব মানুষের নাগালের বাইরে থাকা এসব ফল এখন ধনীদের খাবারে পরিণত হয়েছে। ইচ্ছে করলেই সাধারণ পরিবারের কেউ অতিরিক্ত দামের কারণে বিদেশি ফল খেতে পারেনা। সরকার এসব বিষয়ে শুল্ক কমালেও তার কোন প্রভাব পড়ে না বলে ব্যবসায়ীরা জানান।
     অপরদিকে ক্রেতা সাধারণের অভিযোগ সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা যেমন ইচ্ছা তেমন দাম নিচ্ছে। বাজারে তেমন কোন মূল্য তালিকা না থাকায় সাধারণ মানুষ বুঝতে পারে না কোনটার দাম কিরকম তাই অনেক সময় ক্রেতা বিক্রেতাদের মাঝে ঝগড়া লেগে থাকতে দেখা যায়।
     জেলা প্রশাসন সূত্রে জানা যায় প্রায় প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয় এতে অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও বিভিন্ন প্রকারের শাস্তি প্রদান করা হয়।
     কিন্তু এসব লোক দেখানো অভিযানের ফলে অসাধু ব্যবসায়ীরা আরও দাম বাড়িয়ে দেয়। অভিযান প্রতিনিয়ত রাখলে কিছুটা হলেও এর প্রভাব পড়বে বলেতা সাধারণ অভিমত প্রদান করেন।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31