• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চিংড়ি ঘের দখলে অস্ত্রের মহড়া গুলিবিদ্ধ এক যুবক নিহত 

     swadhinshomoy 
    17th Aug 2025 4:46 am  |  অনলাইন সংস্করণ Print

    শওকতুল ইসলাম,চকরিয়া প্রতিনিধিঃ

    কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে গোলাগুলিতে শেখাব উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
    শনিবার রাত ১২টার দিকে উপজেলার সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্পসংলগ্ন চিংড়ি জোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মনজুর বলির ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির সময় শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ও থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    এ বিষয়ে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31