• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অবৈধ বালু উত্তোলন বন্ধ উপজেলা প্রশাসনের অভিযান 

     swadhinshomoy 
    19th Aug 2025 7:30 am  |  অনলাইন সংস্করণ Print

    এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরঃ

    অবৈধ বালু উত্তোলন বন্ধ উপজেলা প্রশাসনের অভিযান। এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। অবশেষে স্থানীয় প্রশাসনের অভিযানে জব্দ করা হয়েছে তিনটি ড্রেজার মেশিন এবং ধ্বংস করা হয়েছে প্রায় পাঁচ হাজার ফিট পাইপ।

    সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, সদর মডেল থানা পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা সহায়তা করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ ছৈয়ালের ভাতিজা স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল ছৈয়াল প্রায় এক যুগ ধরে নদী থেকে অবৈধভাবে কোটি টাকা মূল্যমানের বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদী ভাঙনসহ স্থানীয়দের ভোগান্তি দিন দিন বেড়ে যাচ্ছিল।

    পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ কার্যক্রম চালালেও, সরকারের পরিবর্তনের পর কিছুদিন গা ঢাকা দেন বাবুল ছৈয়াল। তবে অল্প কিছুদিনের মধ্যেই আবারো স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির সহায়তায় বালু উত্তোলন শুরু করেন বলে অভিযোগ স্থানীয়দের।

    অভিযান শেষে ইউএনও জামশেদ আলম রানা সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। এসময় প্রায় ৫ হাজার ফিট পাইপ ধ্বংস এবং তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে জড়ালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31