• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ 

     swadhinshomoy 
    20th Aug 2025 11:54 am  |  অনলাইন সংস্করণ Print

    নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

    রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় বিশেষ অভিযানে ২ কাটুন বিদেশী ORIS ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

    বুধবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে মারিশ্যা জোন নিশ্চিত করে জানায়, সুবেদার মো. মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব সিগারেট উদ্ধার করে।

    পরে কার্টুনগুলো খুলে দেখা যায়, তাতে মোট ১,৯৪০ প্যাকেট বিদেশী ORIS সিগারেট রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৮ হাজার টাকা।

    মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31