• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামে ২১ খাল উদ্ধারে তৎপর হয়ে উঠেছে সিটি কর্পোরেশন 

     swadhinshomoy 
    21st Aug 2025 7:12 am  |  অনলাইন সংস্করণ Print
     মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরোঃ

    চট্টগ্রামের আধুনিক জলাবদ্ধতা প্রকল্পের কাজের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২১ টি খাল উদ্ধারে তৎপর হয়ে উঠেছে। সিডি এর প্রকল্পের বাইরে থাকা এসব খাল উদ্ধারে ইতিমধ্যে সমীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

     চসিক সূত্রে জানা যায় এসব খাল উদ্ধার হলে জলাবদ্ধতা প্রকল্পের কাজ আরো অনেকটা এগিয়ে যাবে। নগর এর বিভিন্ন এলাকায় দখল করে রাখা এসব খালের উপরে বর্তমানে বসতবাড়ি দোকানপাট অবৈধভাবে নির্মাণ করে রাখা হয়েছে। একপ্রকার মানচিত্র থেকে মুছে দেওয়া এসব খালের এলাকা নির্ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পুরোদমে উদ্ধার অভিযানে নামবে কিছুদিনের মধ্যে।
     জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক দৈনিক স্বাধীন সময় পত্রিকাকে জানান নগরীতে দখল হয়ে থাকা খাল গুলো উদ্ধার করলে চট্টগ্রাম মহানগরী থেকে জলাবদ্ধতা চিরতরে বিদায় নিবে। বিশেষত এসব খাল অবৈধভাবে দখলে থাকার কারণে জলবদ্ধতা প্রকল্পের কাজ শেষ করা যাচ্ছে না। চট্টগ্রামের সেবা সংস্থাগুলোকে সমন্বয় করে দখলে থাকা এসব খালকে পুনরুদ্ধার করে জলাবদ্ধতা প্রকল্পের কাজকে সম্পন্ন করার জন্য সংস্থাগুলোকে আহ্বান জানান।
     সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান জলাবদ্ধতার উন্নয়নে এবং নগরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য যে কোন প্রকারের কঠিন কাজ সম্পাদন করতে পিছপা হবো না। দখলে থাকা খাল উদ্ধার করে জলাবদ্ধতা প্রকল্পের কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। এখানে কোন বাধায় কাজে আসবে না বলেও তিনি জানান।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31