নিজস্ব প্রতিবেদকঃ
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক পলাতক নেতা মাইনুদ্দিন নিখিলের বোরাক পরিবহনের দাপটে ঢাকা- গৌরীপুর বিআরটিসি বাস ধ্বংসের মূখে।
পালাতক কেন্দ্রীয় যুবলীগ নেতা মাইনুদ্দিন নিখিলের ভাতিজা ফেরদৌস আহমেদ গং বর্তমানে নিখিলের রোড পারমিট বিহীন অবৈধ বোরাক পরিবহন মোটা অংকের টাকা বিনিময়ের মাধ্যমে দাউদকান্দির এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় উক্ত অবৈধ পরিবহন পরিচালনা করে আসছে।
যদিও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা হাইওয়ে পুলিশ এবং জেলাপ্রশাসকের বরাবর বোরাক পরিবহন অবৈধ হিসেবে লিখিত চিঠি পাঠিয়েছে
তবুও প্রশাসনের ভুমিকা নিরব দর্শকের নায়।
ঢাকা টু মেঘনা রুটে বোরাক পরিবহন গুলিস্তান হইতে মেঘনা ঘাট পর্যন্ত রোড পার্মিট নিয়ে অবৈধ ভাবে দাউদকান্দি গৌরীপুর পর্যন্ত বোরাক পরিবহন দীর্ঘদিন যাবৎ চলাচল করিতেছে। এমতাবস্থায় সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি বাস আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয়দে হাতে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে হাইওয়ে ওভার ব্রিজের নিচে কাউন্টার তৈরি করে প্রশাসনের চোখের সামনে চোখ রাঙিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধভাবে ব্যবসা প্রতিনিয়ত রাস্তায় যানজট লেগেই থাকে অপ্রিতিকর ঘটনা সহ যাত্রীদের সাথে খারাপ আচরণ ও যানজট সৃষ্টি করার কারনে গত কিছুদিন আগে যানজট মুক্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছেন উপজেলা শ্রমিক দল।
বোরাক পরিবহন বর্তমানে গজারিয়া মুন্সীগঞ্জের আওয়ামী লীগের শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন খান ও দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মোঃহাসানের নেতৃত্বে নিয়ন্ত্রণ করছে গৌরীপুর বাস স্ট্যান্ড মোঃ হাসান আওয়ামী লীগ ক্ষমতার দাপটে এক সময় বিআরটিসি বাস নিয়ন্ত্রণ করতেন তারই ধারাবাহিকতায় বোরাক পরিবহন নামে একটি সার্ভিস চালু করেন সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি কে লক্ষ লক্ষ টাকা লস দেখিয়ে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তার নিজস্ব পরিবহন পাবলিক সার্ভিস বোরাক পরিবহন, অবৈধভাবে হাইওয়ে রোডের ওপরে কাউন্টার তৈরি করে রোড পারমিট ছাড়া গাড়ি চলাচল শুরু করেন আমরা তদন্তের মাধ্যমে জানতে পারলাম বোরাক পরিবহন রোড পারমিট হচ্ছে ঢাকা থেকে হোমনা বোরাক পরিবহন অবৈধভাবে রোড পারমিট ছাড়া গৌরীপুর পুর টু গুলিস্তান সার্ভিস চালু করেন এ ব্যাপারে প্রশাসনের সর্বস্তরে জানানো হয়েছে।
বিআরটিসি বাস একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত (৭/৮ বছর) গুলিস্তান-গৌরিপুর রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস অত্যন্ত সুনামের সাথে যাত্রী সাধারনের সেবা প্রদান করে আসছে। ব্যক্তি মালিকানাধীন অবৈধ রুট পারমিট বিহীন, বিআরটিএ অনুমোদনবিহীন (বোরাক পরিবহন) হঠাৎ করে গৌরিপুর প্রান্তে বিআরটিসির কাউন্টারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতঃ নিকটবর্তী স্থানে কাউন্টার স্থাপন করেন। যার ফলে সরকারি পরিবহন সংস্থা হিসেবে একদিকে রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে অপরদিকে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এছাড়াও কতিপয় নামধারী পরিবহন ব্যবসায়ী দ্বারা বিআরটিসি বাস সার্ভিস পরিচালনায় প্রতিনিয়ত বাধ্য গ্রন্থ হচ্ছে। ফলে যাত্রী সাধারনের সেবা প্রদানে বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায়, বিআরটিসি সরকারি পরিবহন সেবা পূর্বের ন্যায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের কাছে লিখিত আকারে চিঠি প্রেরণ করা হয়েছে কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের নিকট ও দাউদকান্দি উপজেলা প্রশাসন ও দাউদকান্দি মডেল থানা, দাউদকান্দি হাইওয়ে থানা, দাউদকান্দি সেনা ক্যাম্প, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র এর ব্যবস্থা গ্রহণ না হলে এলাকায় গোলযোগের সৃষ্টি হতে পারে।

