• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নবীনগরের রসুলপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    21st Aug 2025 1:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃরেজাউল হক রহমত,উপজেলা প্রতিনিধি,নবীনগরঃ

    প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগরের রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে ২১ আগস্ট বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ঐক্যবদ্ধ নবীনগর, নবীনগরের  নাগরিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে নবীনগর সদরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এই কর্মসূচির আয়োজন করে ‘ঐক্যবদ্ধ নবীনগর’ নামক একটি নাগরিক উদ্যোগ। সংগঠনের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হোসেন শান্তি-র দিকনির্দেশনায় মানববন্ধনটি পরিচালনা করেন জামাল হোসেন পান্না

    মানববন্ধনে বক্তারা বলেন, নবীনগরের রসুলপুর এলাকাটি ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপযুক্ত স্থান। এখানে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার মানে ব্যাপক উন্নতি ঘটবে।

    মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন:বীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ক্লান্তি কুমারবিএনপি নেতা আশরাফ হোসেন রাজুনবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদসাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলউপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মুকুলউপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোখলেছুর রহমানহেফাজতে ইসলাম নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি বেলায়েত উল্লাহপৌর হেফাজতের সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহবিশিষ্ট সমাজসেবক আবু কামাল খন্দকারবিএনপি নেতা এমদাদুল বারীদুলালশাহিনবাবুলনূরুল আমিন সাংবাদিক মোঃ খলিলুর রহমানহুমায়ুন কবির, ও আবু কাউছার মাস্টার প্রমুখ।

    বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত রসুলপুর এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থাপনা কার্যক্রম শুরু করে নবীনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হোক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31