• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কক্সবাজারে যুব কর্মসংস্থান মেলায় ১১২ প্রার্থীর সরাসরি নিয়োগ 

     swadhinshomoy 
    21st Aug 2025 8:11 am  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন, কক্সবাজার প্রতিনিধিঃ

    কক্সবাজারে অনুষ্ঠিত যুব কর্মসংস্থান মেলায় একশো বারজন প্রার্থীকে সরাসরি নিয়োগ প্রদান করা হয়েছে। একই সঙ্গে মেলায় নয়শো পঞ্চাশ জনের বেশি স্থানীয় যুবক-যুবতী, নিয়োগকর্তা, উদ্যোক্তা ও উন্নয়ন সংস্থার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার সুযোগ পেয়েছেন। গতকাল স্থানীয় একটি কনভেনশন হলে কয়েকটি বেসরকারি সংস্থা আয়োজিত এ কর্মসংস্থান মেলায় একত্রিশটি প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন, “কাজকে ভালোবাসতে হবে এবং সবসময় কর্মস্থলের পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। মেলায় তরুণ উদ্যোক্তারা খাদ্য, পোশাক, ফ্যাশন, হেনা আর্ট, বিউটিকেয়ার, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও লজিস্টিকসসহ নানা উদ্যোগ তুলে ধরেন।
    এ ছাড়া মেলা প্রাঙ্গণে স্থাপিত আটটি সিভি ড্রপ বক্স তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। মেলায় দেশীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা অংশ নিয়ে দক্ষতা উন্নয়ন ও জীবিকা বিষয়ক তথ্য আদান প্রদান করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা বিনিময় ও মেইল চ্যাম্পিয়ন এওয়ার্ড এবং সিএসআর এওয়ার্ড প্রদান করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31