• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা দাউদকান্দি আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার 

     swadhinshomoy 
    23rd Aug 2025 11:22 am  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,রিপোর্টার্স কুমিল্লাঃ

    কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

    শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামি মো. নাঈম হোসেন (২৬) ও মো. রমজান (২৬)-কে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে নাঈম হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ি) এলাকার বাসিন্দা। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকায় বসবাস করছিলেন। অপর ধৃত আসামী রমজান দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামের বাসিন্দা।

    দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মো. সামছুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, নিহত মামুন সম্রাটকে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

    দাউদকান্দি থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31