• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন 

     swadhinshomoy 
    24th Aug 2025 8:09 am  |  অনলাইন সংস্করণ Print

    নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

    রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা শ্রমিক দল। গত ২২ আগস্ট ২০২৫ তারিখে জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কবির ইসলাম (কবির) ও সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন প্রদান করা হয়।

    নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন।

    কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বলেন, “আমাকে দায়িত্ব দেওয়ায় জেলা শ্রমিক দলের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সংগঠনকে ঐক্যবদ্ধ ও সক্রিয় করার চেষ্টা করব।”

    সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন বলেন, “শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ে আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করব। দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবার মতামত নিয়েই কাজ করব।”

    সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন বলেন, “আমরা সম্মিলিতভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। বাঘাইছড়িতে শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি ভূমিকা রাখবে।”

    অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তারা সর্বদা মাঠে থেকে কাজ করবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31