• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চকরিয়া উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন সাধারণ সম্পাদক পদে এম.মোবারক আলী 

     swadhinshomoy 
    24th Aug 2025 8:06 am  |  অনলাইন সংস্করণ Print

    শওকতুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ

    কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে।
    শনিবার (২৩ আগস্ট) বিকালে চকরিয়া সরকারি কলেজের মাঠে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এই কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।দুপুর ২ টা থেকে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তার অনেকে আগে থেকেই চকরিয়ার প্রত্যান্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে।নির্ধারিত সময়ের অনেক আগেই হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে কাউন্সিল ও সম্মেলন জনসভায় রুপ নেয়।

    এম.মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলার প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এনামুল হক

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক (চট্টগ্রামে বিভাগ)ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন, চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি এ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীমামা আরা স্বপ্না। এছাড়াও শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী

    প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ তার বক্তৃতায় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সমালোচনা করে বলেন আওয়ামী আমলে পুরো দেশটাকেই কারাগারে রুপান্তরিত করা হয়েছিল।জনগণ তাদের গণতান্ত্রিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।তিনি তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।এছাড়াও তিনি পিআর পদ্ধতি নিয়ে প্রতিপক্ষকে রাজনীতির মাঠ ঘোলা না করে আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহবান জানান।তিনি নেতাকর্মীদের বলেন নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে আপনারা ঘরে ঘরে ধানের শীষ প্রতীকের সালাম পৌঁছে দিবেন।

    দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সবার সম্মতিক্রমে চকরিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।সাধারণ সম্পাদক পদে চকরিয়া পরিচ্ছন্ন রাজনীতিবিদ এম মোবারক আলীর নাম ঘোষণা করা হয়।তবে সভাপতি পদে একাধিকবার প্রার্থী তাদের সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করতে না পারায় আপাতত সভাপতির পদ ঘোষণা না করে স্থগিত রাখা হয়।

    ঐদিকে সাধারণ সম্পাদক পদে মোবারক আলী নির্বাচিত হওয়ার খবরে তার কর্মী সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে উঠে।সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা জানাতে দেখা গেছে বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31