• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফ্রি ব্লাড ক্যাম্পেইন–২০২৫ : নান্দাইলে মানবতার কল্যাণে প্রশংসনীয় উদ্যোগ 

     swadhinshomoy 
    26th Aug 2025 5:03 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ ইমরান হাসান,নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
    ময়মনসিংহের নান্দাইল উপজেলার আউলিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড ক্যাম্পেইন–২০২৫। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    ক্যাম্পেইনের উদ্বোধন করেন আউলিয়াপাড়া মাদ্রাসার সভাপতি এমদাদুল হক। এতে স্থানীয় ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে সরাসরি অংশ নেন মোঃ হৃদয় মিয়া, আব্দুস সামাদ সিয়াম সরকার, মাইদা, ইয়ামিন, মামুন, তালহা, মিম্মানসহ আরও অনেকে।

    কানাডার টরন্টোভিত্তিক সামাজিক সংগঠন CSL Community Service এ মহৎ উদ্যোগের আয়োজন করে। স্থানীয়ভাবে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

    আয়োজকরা জানান, রক্তদানের প্রতি সমাজে ইতিবাচক মনোভাব তৈরি এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। তরুণ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতেও এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

    সামাজিক কল্যাণে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, “মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ। CSL-এর এ উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।”

    আলহামদুলিল্লাহ, CSL Community Service-এর এ কার্যক্রম নান্দাইলবাসীর মনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31