আল রোকন,রিপোর্টার কুমিল্লাঃ
দাউদকান্দির গৌরীপুর বাজারের যানজট নিরসনে সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার(২৭আগষ্ট) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তার।
সাম্প্রতিক সময়ে গৌরীপুর বাজারের যানজটে নাকাল হয়ে পড়েছে সড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও বাজারের ব্যবসায়ী। এযানজটের কারনে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজারের গোমতি ব্রিজ পর্যন্ত প্রতিদিনই এখানে ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের।
এনিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা একাধিক প্রতিবেদনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছেন। গতকাল( মঙ্গলবার) উপজেলা পরিষদের মাসিক সভায় ভোগান্তির বিষয়টি আলোচনা উঠে আসে। তাই আজ দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌরীপুর বাজারে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রেদওয়ান ইসলাম।
এসময় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়শা আক্তারসহ, স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন
উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আসিফ কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ও উপজেলা শ্রমিক দলের কোষাধক্ষ্য মোহাম্মদ রফিকুল ইসলাম, ও গৌরীপুর ইউনিয়ন স্থানীয় মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, সুন্দুলপুর শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রাজ্জাক ফকির।
এদিকে অভিযান পরিচালনাকালীন সময়ে অর্থাৎ প্রশাসনের লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যতক্ষণ বাজারে থাকছেন ততক্ষণ যানজটমুক্ত ও সড়ক দখলমুক্ত থাকছে। কর্মকর্তারা চলে গেলে আবারো পূর্বের অবস্থায় ফিরে আসে ফুটপাতের হকাররা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

