• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নবীনগর: মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রথমবারের মতো পৈতৃক ভিটায় সফর করলেন 

     swadhinshomoy 
    27th Aug 2025 10:59 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃরেজাউল হক রহমত,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া:

    ব্রাহ্মণবাড়িয়া  জেলার নবীনগর উপজেলার নাছিরাবাদ গ্রামে প্রথমবারের মতো পৈতৃক ভিটায় সফর করেছেন মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তার এই সরকারি সফরকে কেন্দ্র করে গ্রামে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সফরকালে তিনি বিভিন্ন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নমূলক কাজের ওপর গুরুত্ব আরোপ করেন।

    এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, রিপুটার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু,  সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ তার সফরের প্রথম দিনেই স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন এবং এলাকাবাসীর সমস্যা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। তিনি বিশেষ করে মেঘনা নদী পাড়ের ভাঙ্গন সমস্যা নিয়ে স্থানীয়দের উদ্বেগ শোনেন এবং এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

    তিনি জানান, “এই এলাকার মানুষের জন্য আমি সর্বোচ্চ সহায়তা প্রদান করার চেষ্টা করব এবং মেঘনা নদীর ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমি আশাবাদী, সরকারের এই উদ্যোগ মেঘনা পাড়ের মানুষের জন্য সুখবর বয়ে আনবে।”

    শারমীন এস মুরশিদ আরও জানান, কিছু সময় পর তিনি ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে যাবেন এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। তার মতে, স্থানীয় জনগণের মতামত ও পরামর্শ সরকারের নীতি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    এ সফরের মাধ্যমে একদিকে যেমন এলাকার মানুষের জন্য আশার আলো দেখা যাচ্ছে, অন্যদিকে সরকারি উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমে এলাকার উন্নয়ন নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31