• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খেলতে গিয়ে নিখোঁজ, চার দিন পর মিলল স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ 

     swadhinshomoy 
    27th Aug 2025 5:11 am  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

    শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন পর মাইমুনা (১৩) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভালুকাকুড়া গ্রামের একটি পুকুরের কচুরি পানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাইমুনা স্থানীয় মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে মাইমুনা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চাচা আলী হোসেন বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে নিশ্চিত হন যে এটি নিখোঁজ মাইমুনার মরদেহ।

    স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “এটি হত্যা না দুর্ঘটনা— তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে হত্যা হয়ে থাকলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

    নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31