• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকায় বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ 

     swadhinshomoy 
    30th Aug 2025 5:31 am  |  অনলাইন সংস্করণ Print

    সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:

    ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্যপদ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, ২৯ আগস্ট, স্থানীয় সময় সকাল ১০ টায় এই কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবলু তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
    সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রোকন-উজ-জামান সরকার।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাতেম আলী খান (আহ্বায়ক, ভালুকা পৌর বিএনপি), সালাউদ্দিন আহমেদ (যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি), আহসানুল্লাহ খান রুবেল (যুগ্ম আহ্বায়ক, ভালুকা পৌর বিএনপি), এবং আবুল কালাম (যুগ্ম আহ্বায়ক, ভালুকা পৌর বিএনপি)।
    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জনাব রুহুল আমিন মাসুদ (যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি) ও শামসুদ্দিন আহমেদ (যুগ্ম আহ্বায়ক, ভালুকা পৌর বিএনপি)।
    এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব শহিদুল ইসলাম ও জনাব মুজিবুর রহমান মজু (উভয়ই যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি), আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন (সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
    বক্তারা তাদের বক্তব্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের অধিকার আদায়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31