• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নবীনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    03rd Sep 2025 11:23 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ রেজাউল হক রহমত,নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।
    র‌্যালি শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম. এ. মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম।
    আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম  সদস্য   তকদির হোসেন জসীম, সালাউদ্দিন ভূইয়া শিশির, বিএনপি আইনজীবী ফোরামের সহ-সভাপতি আব্দুল মতিন,  কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ কে এম মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা , উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক উপজেলা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোঃজাবেদুল ইসলাম (জাবেদ)অন্যান্য নেতৃবৃন্দ।
    বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
    অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930