• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে ক্লাস চালু 

     swadhinshomoy 
    06th Sep 2025 7:23 am  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম ব্যুরো:

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ক্লাস ও পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে নয়, বরং সশরীরে স্বাভাবিক নিয়মে চলবে।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অনলাইনে ক্লাস নেওয়ার কোনও সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। কিছু মিডিয়া অনলাইনে ক্লাস নেওয়ার ভুল সংবাদ প্রচার করেছে।

    গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন রবিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। সৃষ্ট ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকারের ক্লাস ও সকল ধরনের পরীক্ষা স্থগিত রাখে। বিষয়টি স্বাভাবিক পর্যায়ে চলে আসায় সরাসরি ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই বিভ্রান্তিকর সংবাদ বাদ দিয়ে সকলকে সরাসরি ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930