• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামের উপজেলা পরিক্রমা( মীরসরাই ) দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ও দর্শনীয় স্থান মীরসরাই 

     swadhinshomoy 
    06th Sep 2025 7:26 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো:

    চট্টগ্রাম জেলার একটি উপজেলা হলো মিরসরাই। দুইটি থানা ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলাটি যার আয়তন ৪৮২ কিলোমিটার এর ও অধিক ।একে চট্টগ্রাম এর প্রবেশদ্বার বলা যায়, মুহুরি নদী ফেনী এবং নোয়াখালী জেলা থেকে এটিকে আলাদা করেছে। এক সময় কৃষি কাজ ছিল এই উপজেলার মান উন্নয়ন ভাগ্য বদলানোর হাতিয়ার। এই উপজেলা এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিষয় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে, এখানে হাজার হাজার লোকের কর্মস্থল তৈরি হচ্ছে, মীরসরাই উপজেলাকে দেশ এবং বিশ্বের কাছে ফুটিয়ে তুলেছে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এখানে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে এই উপজেলায়। পাহাড় সমতল নদী সম্মলিত এই উপজেলাটি দেশ এবং দেশের বাইরে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে ইতিমধ্যে।

    ইকোনমিক জোন
    সরকার মিরসরাই য়ের প্রায় এর প্রায় ৩০ হাজার একর জায়গা জুড়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছে যা ইকোনমিক জোন হিসেবে পরিচিত। ঠিকঠাক এ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠলে প্রায় ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে এই অঞ্চলে। দেশের সর্ববৃহৎ এই অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ বোর্ড কর্তৃক পরিচালিত এবং দেশ ও বিদেশের বড় বড় গ্রুপ অব কোম্পানিকে এখানে তাদের শিল্প কারখানা গড়ে তোলার জন্য জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমান এই ইকোনমিক জোনে অবকাঠামগত উন্নয়নের কাজ চলমান রয়েছে।

    মহামায়া লেক

    পর্যটন সমৃদ্ধ এলাকা হলো মিরসরাই উপজেলা। এখানের অনেক দর্শনীয় স্থানগুলোর মধ্যে মিরসরাই মহামায়া লেক একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র। বিশালাকৃতির কৃত্রিম লাইফ থেকে এখানে পর্যটন কেন্দ্র সৃষ্টি করা হয়েছে। প্রতিদিন শত শত পর্যটক মহামায়া লেক পরিদর্শনে আসে। মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুর দিঘী বাজারের পার্শ্ববর্তী এলাকায় মহামায়া লেকের অবস্থান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একেবারে পাশে হওয়ায় পর্যটকরা এটি পরিদর্শনে খুব বেশি আকৃষ্ট হয়। প্রায় এগারো বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই লেকটি বিস্তৃত। চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে এটির অবস্থান হলেও নিরিবিলি পরিবেশ এবং বড়লেখাওয়ায় পর্যটকরা এটি পরিদর্শনে যায় প্রতিনিয়ত।

    বোয়ালিয়া ঝরনা
    মিরসরাই উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে যে কয়েকটি ঝর্ণাধারা রয়েছে তার মধ্যে বোয়ালিয়া ঝরনা একটু বিপদজনক হলেও দেখতে খুব সুন্দর তাই পর্যটকরা আঁকাবাঁকা পথ পেরিয়ে বোয়ালিয়া জন্য পরিদর্শনে যায়। এ ঝর্ণা মূলত পাহাড়ী অঞ্চলে বিস্তৃত হওয়ায় এখানে বিভিন্ন প্রকারের প্রাণী দেখতে পাওয়া যায়। পাহাড়ের মাঝে ঝর্ণাধারা প্রবাহিত হওয়ায় আশেপাশের পরিবেশকে যথেষ্ট সুন্দর করে তুলেছে বোয়ালিয়া ঝর্ণা। এই উপজেলায় মূলত পাঁচ থেকে ছয়টি ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে তার মধ্যে বোয়ালিয়া ঝর্ণা সবার কাছে পরিচিত এবং প্রায় প্রতিদিন শত শত পর্যটক পাথরে পাহাড় এবং বিস্তীর্ণ জনপথ পেরিয়ে বোয়ালিয়া ঝর্ণা পরিদর্শনে যায়। চট্টগ্রাম শহরের কাছাকাছি হওয়ায় এই উপজেলাতে বিভিন্ন দর্শনীয় স্থান দিনের মধ্যে ঘুরে আসা যায়। চট্টগ্রামের বাইরের পর্যটকদের মাঝে মিরসরাই এলাকার পর্যটন এবং দর্শনীয় স্থানগুলো খুবই জনপ্রিয়।

    মিরসরাই উপজেলায় এসব দর্শনীয় স্থান বাদে খৈয়াছড়া ঝরনা শুভপুর ব্রিজ করেরহাট বনাঞ্চল উপকূলীয় বনাঞ্চল নয়া দুয়ারী মসজিদ ছোট খা মসজিদ শমসের গাজীর কেল্লা বাওয়াছড়া সেচ প্রকল্প মুহুরী সেচ প্রকল্প সহ আরো অনেক নয়াবিরাম দর্শনীয় স্থান রয়েছে। এসব দর্শনীয় স্থানগুলো প্রতিদিন ভ্রমণ করতে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমন পিপাসু পর্যটকরা। মিরসরাই উপজেলা সদরে এবং বারের হাটে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ছোট ছোট কিছু আবাসিক হোটেল।

    পর্যটকরা বলেন এই উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পাহাড়ি অঞ্চলে হওয়ায় নিরাপত্তা ঝুঁকি থেকে যায় তাই স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিশেষ করে সন্ধ্যাকালীন সময়ে পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের ঝুঁকি থাকে। অন্তত রাত আটটা পর্যন্ত দর্শনীয় স্থানগুলোতে যাতে অবাধে ঘোরাফেরা করা যায় তার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930