• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘায় চুরি করা পেঁয়াজ বিক্রির সময় জনতার হাতে আটক ৩ 

     swadhinshomoy 
    06th Oct 2025 6:20 pm  |  অনলাইন সংস্করণ Print
    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতি পাড়া এলাকায় পেঁয়াজ চুরি করে, বিক্রির সময় বিষ্ট মন্ডলের বাজারে জনতার হাতে আটক হয়েছে ০৩ কিশোর। সোমবার (০৬ অক্টোবর ) সকাল ১০ টার দিকে তারা সঙ্ঘবদ্ধ ওই ০৩ জনকে আটক করেন বাজারের লোকজন।

    আটককৃতরা উপজেলার হেদাতি পাড়ার পেঁয়াজ চাষী বিপ্লবের বাসা থেকে ৮১ কেজি পেঁয়াজ চুরি করে,বাউসা ইউনিয়নের বিষ্ট মন্ডলের বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাবর আলীর কাছে বিক্রি করেন। এ সময় এলাকাবাসীর তাদের এতো পেঁয়াজ বিক্রি দেখে সন্দেহ করেন,পরবর্তীতে তাদের চাপ দিয়ে জিজ্ঞাসা করলে তারা ০৩ জন এই চুরে করে পেঁয়াজ বিক্রির কথা স্বীকার করেন।
     জনতার হাতে আটককৃতরা হলেন, হেদাতি পাড়ার নাজমুলের ছেলে আসলাম, ফয়েজ উদ্দিনের ছেলে মিজান, বুলবুলের ছেলে জ্যাকি। এলাকাবাসী জানাই এর মধ্যে জ্যাকির বিগত সময়ে এমন অনেক চুরির সাথে জড়িত ছিলো, এবং তারা নিয়মিত মাদকদ্রব্য সেবন করে। স্থানীয় অনেকে’ই বলেন তারা মাদক কেনার জন্য এমন কাজ কজের সাথে জড়িত থাকে ।
    উক্ত ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ জানিয়েন। তারা বলেছেন বর্তমানে আমাদের ইউনিয়নে চুরির ঘটনা বেড়েই চলেছে, যুবক ছেলেরা মাদকের টাকা ব্যবস্থা করতেই এই সকল চুরির সাথে জড়িত হচ্ছে। মাদক নিযন্ত্রণের বিষয়ে আমরা সকলেই প্রশাসনের সহযোগিতা চাই।
    এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আ. ফ. ম আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত ঘটনা সম্পর্কে কেউ অভিযোগ বা থানায় জানাই নাই। তাই আমরা এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে পাড়ি নি। তবে আমরা এই সকল চুরির বিষয়ে সজাগ রয়েছি কোন তথ্য পেলে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031