• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জ হাসপাতালের সামনের রাস্তা যেন মরণ ফাঁদ: প্রায় ৫ বছর সংস্কার হিন 

     swadhinshomoy 
    06th Oct 2025 6:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা প্রায় প্রায় পাঁচ বছর সংস্কার হিন , ভোগান্তিতে রোগীরা ও তার স্বজনরা ।
    সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ১৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের  সামনের রাস্তা টি প্রায় ৫ বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি। সর্বদাই শতশত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন । কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা টি এতোটাই খানা খন্দক ও গর্ত যে এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক,পিকাপ ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল করে। বৃষ্টি হলে বোঝার উপায় নেই কোথায় গর্ত আর কোথায় সমতল। প্রতিনিয়ত এ্যম্বুলেন্স সহ অন্যান্য গাড়ীর চাকা গর্তে আটকে যেয়ে অকেজো হয়ে পড়ে থাকতে দেখা যায়। গাড়ীর ঝাঁকুনিতে রোগীররা আরো সংকট ময় পরিস্থিতির শিকার হন।  রোগীর সাথে যারা আসেন তারাও প্রতিদিন কষ্টের সম্মুখীন হন। এই রাস্তায় প্রতিদিন কেউ না কেউ দূর্ঘটনার কবলে পড়ছেন এবং আহত হচ্ছেন ।
    গতকাল রবিবার এলাকা ঘুরে দেখা গেছে রায়গঞ্জ বাজারের আসে পাশে দোকান দার, ভ্যান চালক, সচেতন ব্যক্তি দের থেকে যা জানা যায়। গ্রামের মুরুব্বি ইসমাইল হোসেন বলেন
    আমি এই গ্রামের একজন মানুষ দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় আমাদের প্রতিদিন বেহাল অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। দোকানদার সুমন বলেন আমাদের এই দূর্ভোগ কবে শেষ হবে কে জানে। হাসপাতালের রোগীদের অবস্থা দেখলে আমাদের ও কষ্ট লাগে। আমার দুই টা বাচ্চা আছে
    তাদের স্কুলে যেতে হয় ।  রাস্তার এই অবস্থা দেখে বাচ্চারা ক্লাশে যেতে চায় না। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায়। চলাচল ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে। ভ্যান চালক নজরুল ইসলাম বলেন আমরা গরীব মানুষ তাই এই রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছি।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি অফিসে নেই। উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন আমরা কাজ করছি এই বিষয়টি নিয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির বলেন এই রাস্তার কথা শুনেছি দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031