জিয়াউল হক ছাগলনাইয়া(ফেনী)প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য প্রার্থী, বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনু ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ভোটারদের কাছে পৌঁছে দেন।
গণসংযোগ শেষে বিকেলে পাঠাননগর ইউনিয়নের কাজী বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সি রফিকুল আলম মজনু। তিনি বলেন,এক শ্রেণির ধর্মব্যবসায়ী আছে তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে জনগণকে বিভ্রান্ত করছে। কেউ বলছে, তাদেরকে ভোট দিলে জান্নাত পাবে; কেউ আবার বলছে, তাদের দলকে ভোট দিলে নবী করিম (সাঃ)-এর কাছ থেকে ভোট পাওয়া যাবে—এসব মিথ্যা কথা। এসব ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে না। আমরা বলি, বিএনপিকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে।
তিনি আরও বলেন,আমরা মওদূদী-বাদের ইসলাম নয়, মদিনার ইসলাম বিশ্বাস করি।
রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুবের সভাপতিত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর এম. এ. খালেক, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নূর আহমেদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটন, যুগ্ম আহবায়ক কাজী মোজাম্মেল ও আব্দুল কাইয়ুম, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসীমউদ্দীন, যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, সদস্য সচিব শাহাজাহান মজুমদার আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর যুবদলের সদস্য সচিব মো. আলমগীর হোসেনসহ শ্রমিক দল, তাঁতি দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।দিনব্যাপী এই গণসংযোগ ও উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

