• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাতিয়ায় টিসিবি তদন্ত কর্মকর্তাকে হুমকি বিএনপি নেতার 

     swadhinshomoy 
    14th Oct 2025 5:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

    নোয়াখালীর হাতিয়ায় টিসিবি ডিলার নিয়োগের তদন্তে গিয়ে সরকারি কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে “ডিসি আমার কাছে কিছু না, ইউএনওকে আমি বদলি করেছি, তোকে দেখে নেব” — এমন হুমকি দেন তমরদ্দি ইউনিয়ন বিএনপির এক নেতা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

    ৪২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আলী উত্তেজিত হয়ে তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় চিৎকার করছেন। তাকে কয়েকবার কর্মকর্তার দিকে ধেয়ে যেতে দেখা যায়। পাশে থাকা স্থানীয়রা বারবার নিবৃত্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত তদন্ত কর্মকর্তা বাধ্য হয়ে মাথা নিচু করে ঘটনাস্থল ত্যাগ করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ায় টিসিবি ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর তমরদ্দি ইউনিয়ন থেকে ২০ জন আবেদন করেন। এসব আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেনকে। তিনি মাঠ পর্যায়ে যাচাই করতে গেলে আবেদনকারী আব্দুল আলীর ঘর তালাবদ্ধ পান। তালা খুলে ঘরটি দেখাতে অনুরোধ করলে আব্দুল আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কর্মকর্তাকে মারতে উদ্যত হন।

    অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলী বলেন, “আমাকে না জানিয়ে তদন্তে আসায় আমি রেগে যাই। ঘর খুলতে দেরি হওয়ায় উনি খারাপ আচরণ করেন। রাগের মাথায় কিছু কথা বলে ফেলেছি।”

    এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাহার বলেন, “আব্দুল আলী দলীয় কোনো পদে নেই। সে একজন সাধারণ কর্মী। দলের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কাজ করে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত দায়।”

    ঘটনার ভুক্তভোগী সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন বলেন, “আমি নিয়ম অনুযায়ী আবেদন যাচাই করতে গিয়েছিলাম। কিন্তু আব্দুল আলী সহযোগিতা না করে গালাগালি ও হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “ভিডিওতে ঘটনাটি দেখেছি। সরকারি কর্মকর্তাকে অপমান ও হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031