• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দাউদকান্দিতে জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয় 

     swadhinshomoy 
    28th Oct 2025 4:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,রিপোর্টার কুমিল্লা:

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় দাউদকান্দি বিশ্বরোড থেকে শুরু হয়ে র‍্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রিফাত শিশু পার্কে গিয়ে শেষ হয়।
    দাউদকান্দি উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, বেলুন, দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর এলাকা।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে। তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
    র‍্যালি শেষে শহীদ রিফাত শিশু পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন।
    আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মেদ তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জামাল হোসেন, সাবেক যুবদল নেতা বোরহানউদ্দিন ভূঁইয়া, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন তালুকদার, যুবনেতা মো. আব্দুল মোতালেব হোসেন, রোমান মিয়াজি, মেহেদী রনিসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031