রেজাউল করিম
কক্সবাজার, ২ মার্চ ২০২৬: সাংবাদিক উন্নয়ন পরিষদ-এর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) কক্সবাজারের অভিজাত Crown Park Hotel Cox Bazar-এ আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব রেবেকা সুলতানা রেখা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুদ্দিন খালেদ, তাজুল ইসলামসহ কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা শাখার সভাপতি জাহেদ আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, নৈতিকতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, সাংবাদিকদের উন্নয়ন ও অধিকার রক্ষায় সাংবাদিক উন্নয়ন পরিষদ সর্বদা কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথিও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক ভাইদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় কক্সবাজার জেলা সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

