• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

     swadhinshomoy 
    03rd Mar 2026 3:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    কিশোরগঞ্জ প্রতিনিধি
    মোঃ সবুজ বাঙ্গালী।

    কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল ও স্থানীয় এলাকাবাসী। সোমবার বিকেলে পূর্ব অষ্টগ্রাম এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

    কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দাবি করেন, একটি ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে আল মাহমুদ মোস্তাককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যা অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত।

    মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণাধীন সেতু পারাপারকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে।

    এলাকাবাসীর অভিযোগ, সেতু দিয়ে গাড়ি পারাপারে দীর্ঘদিন ধরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গিয়েই মোস্তাক বিতর্কে জড়ান বলে দাবি তাদের।

    তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোমিনুল এন্টারপ্রাইজের ম্যানেজার মো. রাকিব। তার দাবি, সেতুর জয়েন্টের কাজ চলছিল, তাই নিরাপত্তার স্বার্থে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। উল্টো তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    মানববন্ধন থেকে অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031