রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নে, ভোটঘর বাজারে, আজ শুক্রবার বিকালে – উঠোন বৈঠকে – মো: মোফাজ্জল হোসেনের প্রশ্ন: মানিকগঞ্জ ১ আসনের মনোনয়ন কাকে দিবে? এমন প্রশ্নের উত্তরে নেতাকর্মীদের উদ্দেশ্যে জানালেন -মোঃ শফিকুল ইসলাম শফিক, (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- কেন্দ্রীয় সংসদ,সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল- কেন্দ্রীয় সংসদ, ও সদস্য- মানিকগঞ্জ জেলা বিএনপি) বল্লেন-
‘ধানের শীষের প্রতীক যার হাতে,
আমরা আছি তার সাথে’।
প্রধান অতিথির বক্তৃতায়- তিনি বলেন চরকাটারী ইউনিয়ন সহ পশ্চিম দৌলতপুরের তথা চরাঞ্চল মানুষের বিপদ আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার অনুপ্রেরণা, এবং তারেক জিয়ার দিক নির্দেশনায়, আমরা সব-সময় এক হয়ে কাজ করব, দলের জন্য, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো- এটাই আমাদের অঙ্গীকার।
উঠোন বৈঠকে আরও উপস্থিত ছিলেন মো: আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান চরকাটারী ইউনিয়ন ও দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,
ডা: মো: ওয়াজেদ উদ্দিন,সভাপতি -চরকাটারী ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ স্বপন, সাধারণ সম্পাদক রিপন সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি সেক্রেটারীগন ও বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

