• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গৃহবধু মাহফুজার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এলাকায় গুনজন 

     swadhinshomoy 
    10th Nov 2025 7:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি:

    মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি খালপাড় গ্রামে আজ সোমবার সকালে এই মৃত্যুর ঘটনা ঘটে। মজুমদার কান্দি খালপার নিবাসী সোবাহান বেপারীর ছেলে তৌহিদ বেপারীর স্ত্রী মাহফুজা বেগম (৩৫)। সরে জমিনে গিয়ে দেখা যায় মাহফুজা বেগমে এর মরদেহ আম গাছে সাথে গলায় ওড়না পেচানো পায়ের হাটু গারা অবস্থায় আনুমানিক ৩/৪ ফুট উপরে চিকন একটি গাছের সাথে ওড়না বাধা ছিলো।
    মাহফুজা বেগমের বাবার বাড়ির ও শশুড় বাড়ীর লোকজনের থেকে শোনা যায় বিয়ের পর থেকেই স্বামী -স্ত্রীর মধ্যে প্রতিদিন টুকিটাকি ঝগড়া লেগেই থাকতো।
    মাহফুজার পরিবারের লোকজন থেকে জানা যায় বিয়ের সময় মাহফুজা বেগমের বাবা জমি বিক্রি করে মেয়ে জামাই তৌহিদকে কিছু টাকাও দিয়েছিলএবং মাফুজার ভাই মাঝে মধ্যে বোন জামাইকে টাকা পয়সা দিয়ে চালিয়ে রাখতো।
    তৌহিদের বাড়ির লোকজনের থেকে জানা যায় রবিবার রাত আনুমানিক ১০/১১টার সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায় মাহফুজা ঘর থেকে বেড়িয়ে যায়। মাহফুজার স্বামী অনেক খোজা খুঁজি করে না পেয়ে মাহফুজার বাবার বাড়ি খুজতে যায় সেখানেও না পেয়ে বলে আসে আজ ওকে পেলে মেরেই ফেলবো। আর ফজর নামাজের পরে মাফুজার লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
    মাহফুজার বাবার বাড়ির লোকজন এসে পুলিশকে সংবাদ দিয়ে এনে লাশ উদ্ধার করে এ সময় শশুর শাশুড়ি স্বামী কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
    রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খানের কাছে মৃত্যু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি সরেজমিনে গিয়েছিলাম, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পরে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30